সিলেটে জেলা পরিষদ নির্বাচনে লুৎফুর রহমান বিজয়ী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৮:১০
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লুৎফুর রহমান বিজয়ী হয়েছেন। 
 
আনারস প্রতীকে তার প্রাপ্ত ভোট ৭৯০। তার নিকটতম কাপ পিরিচ প্রতীকের এনামুল হক সর্দার পেয়েছেন ৫৭১ ভোট। 
 
এদিকে সিলেটের ৪টি ওয়ার্ডের পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। 
 
ওয়ার্ডগুলো হচ্ছে- ৩নং ওয়ার্ড (দক্ষিণ সুরমার একাংশ ও ফেঞ্চুগঞ্জ), ৮নং ওয়ার্ড (ওসমানীনগর), ৯নং ওয়ার্ড (বিশ্বনাথ) এবং ১৪ নং ওয়ার্ড (কানাইঘাট)।
 
ইত্তেফাক/ইউবি