স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগ সদস্য অ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন বিশ্বাস নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোঃ হেলাল মাহমুদ শরীফ এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, অ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন বিশ্বাস চশমা প্রতীকে ২৯৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ সমর্থিত অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী আনারস প্রতীকে ২৫৩ ভোট পেয়েছেন।
সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এমএইচ
