গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান সরকার (ঘোড়া) ৩৮৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হীরু (তাল গাছ) পেয়েছেন ৩৭০ ভোট।
সহকারি রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামানিক এ তথ্য জানান।
নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৬৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিল ১ হাজার ১১৭ জন।
ইত্তেফাক/ইউবি
