রংপুরে আওয়ামী লীগ প্রার্থী সাফিয়া খানম নির্বাচিত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৭
রংপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাফিয়া খানম (আনারস) ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 
 
তার নিকটতম জাসদ (আম্বিয়া-বাদল) সমর্থিত প্রার্থী আব্দুস সাত্তার (চশমা) পেয়েছেন ৩১৯ ভোট। 
 
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলার ৮ উপজেলার ১৫টি ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। এবার রংপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে দুইজন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
এদের মধ্যে সংরক্ষিত ৩নং ওয়ার্ডে সেলিনা খাতুন, ৪নং ওয়ার্ডে সৈয়দা দিলনাহার বেগম, সাধারণ সদস্য পদে ১০নং ওয়ার্ডে এনামুল হক, ১১নং ওয়ার্ডে ইয়াকুব আলী ও ১২নং ওয়ার্ডে শাহ রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
এছাড়া ১নং ওয়ার্ডে পারভীন আক্তার, ২নং ওয়ার্ডে মোহছিনা বেগম ও ৫নং মোনসেফা খাতুন এবং সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আতিকুল ইসলাম, ২নং ওয়ার্ডে সামসুল আলম, ৩নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ডে শাহিনুর ইসলাম, ৫নং ওয়ার্ডে মমতাজ হোসেন, ৬নং ওয়ার্ডে রফিকুর রহমান, ৭নং ওয়ার্ডে আবুল কাশেম, ৮নং ওয়ার্ডে অপূর্ব কুমার সাহা স্বপন, ৯নং ওয়ার্ডে ফিরোজ হোসেন মিয়া, ১৩নং ওয়ার্ডে আরিফ সরকার, ১৪নং ওয়ার্ডে শহিদুল ইসলাম এবং ১৫নং ওয়ার্ডে রিয়াজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি