মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আজিজুর রহমান ৩৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী এম এম শাহীন (স্বতন্ত্র) পেয়েছেন ২৮৯ ভোট।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে আবু আহমদ হামিদুর রহমান ২ নং ওয়ার্ডে শহীদুল আলম শিমুল ৩ নং ওয়ার্ডে আজিম উদ্দিন ৪ নং ওয়ার্ডে মো. বদরুল ইসলাম ৫ নং ওয়ার্ডে সেলিম আহমদ ৬ নং ওয়ার্ডে মো. আব্দুল মানিক ৭ নং ওয়ার্ডে এম এ আহাদ ৮ নং ওয়ার্ডে রওনক আহমদ ৯ নং ওয়ার্ডে মো. আতাউর রহমান ১০ নং ওয়ার্ডে মো. মামুনুর রশীদ চৌধুরী ১১ নং ওয়ার্ডে হাসান আহমদ জাবেদ ১২ নং ওয়ার্ডে মো. মশিউর রহমান ১৩ নং ওয়ার্ডে মো. বদরুজ্জামান সেলিম ১৪ নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন ১৫ নং ওয়ার্ডে মো. মুর্শেদুর রহমান বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে (১,২ ও ৩) নং ওয়ার্ডে জুবেদা ইকবাল (৪,৫ ও ৬) শিরিন আক্তার চৌধুরী মুন্নু (৭, ৮ ও ৯) রাকিবা সুলতানা (১০,১১ ও ১২) সৈয়দা জেরিন আক্তার (১৩, ১৪ ও ১৫) নং ওয়ার্ড থেকে তফাদার রিজুয়ানা ইয়াসমিন বেসরকারিভাবে বিজয়ি হয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২২ জন প্রার্থী রয়েছেন। জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমণ্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন। ১৫টি ওয়ার্ডের ১৫টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করছেন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ইত্তেফাক/এসএস
