রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফকির আব্দুল জব্বার বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জিনাত আরা এ ফল ঘোষণা করেন। এ নির্বাচনে জেলার ৫৯৮টি ভোটের মধ্যে বিজয়ী ফকির আব্দুল জব্বার পেয়েছেন ৫০৫ ভোট।
তার নিকটতম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পিয়াল পেয়েছেন ৮৫ ভোট।
সংরক্ষিত নারী সদস্য পদে বিজয়ী হয়েছেন নুরজাহান বেগম, সাহানা বেগম ও কোহিনুর বেগম।
সাধারণ সদস্য পদে বিজয়ীরা হলেন ১নং ওয়ার্ডে নুরুজ্জামান মিয়া, ২ নং ওয়ার্ডে মো. হাসান ইমাম চৌধুরী, ৩ নং ওয়ার্ডে আলাউদ্দিন শেখ, ৪ নং ওয়ার্ডে মো. নাজমুল হাসান, ৫নং ওয়ার্ডে রাশিদুল হক অমি, ৬ নং ওয়ার্ডে নূর মোহাম্মদ ভূইয়া, ৭নং ওয়ার্ডে মির্জা মো. ফরিদুজ্জামান, ৮নং ওয়ার্ডে আব্দুস ছাত্তার খান, ৯নং ওয়ার্ডে আব্দুল হানড়বান, ১৪ নং ওয়ার্ডে সাজাহান আলী, ১৫ নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান।
ইত্তেফাক/ইউবি
