স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৪২৭ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহ আলমকে ১২৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এদিকে সাধারণ আসনে সদস্য হয়েছেন ১নং ওয়ার্ড তুহিন হালদার তিমির, ২নং ওয়ার্ড সুলতান মাহমুদ খান, ৩নং ওয়ার্ড জাকারিয়া স্বপন, ৪নং ওয়ার্ড সেলিম হাওলাদার, ৫নং ওয়ার্ড মিলন বড়াল, ৬নং ওয়ার্ড কামরুজ্জামান সিকদার মিঠু, ৭নং ওয়ার্ড রফিকুল ইসলাম সুমন, ৮নং ওয়ার্ড মামুন হোসেন বাবুল, ৯নং ওয়ার্ড জাহাঙ্গীর হোসেন, ১০নং ওয়ার্ড রেজাউল হক রেজভী জোমাদ্দার, ১১নং ওয়ার্ড আব্দুল হাই হাওলাদার, ১২নং ওয়ার্ড আবুল কালাম ইমরান, ১৩নং ওয়ার্ড মো. ইলিয়াস উদ্দীন হেলাল মুন্সী, ১৪নং ওয়ার্ড আজিমুল হক (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) ও ১৫নং ওয়ার্ড যায়েদা আফরোজ ফরাজী। সংরক্ষিত নারী আসনে ১নং ওয়ার্ড সায়মা সুলতানা বিউটি, ২নং ওয়ার্ড রজিনা বেগম, ৩নং ওয়ার্ড ফাতেমা ইয়াসমিন চৈতী, ৪নং ওয়ার্ড রোকেয়া বেগম ও ৫নং ওয়ার্ড সাবিনা ইয়াসমিন।ইত্তেফাক/এএন
