পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১০:৪৮
 
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে নৌ পথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে নৌ-পথে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফের ফেরি চলাচল শুরু হবে।
 
 
ইত্তেফাক/কেকে