ঈশ্বরদী শহরের আলহাজ্ব সুতা মিল মোড়ে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।
জানা যায়, আগুনে ব্যবসায়ী শহিদুল ইসলাম, খায়রুল ইসলাম, আল-আমিন, আমিরুল ইসলাম, উৎপল এর অটোমোবাইল, লেদ, খাবার হোটেল, লেপ-তোষকের দোকান ইত্যাদি পুড়ে গেছে।
ইত্তেফাক/কেকে
