দৈনিক ইত্তেফাক-এর ৬৪ বছর পদার্পণ উপলক্ষে ‘স্বাধীনতা ও ইত্তেফাক’ শীর্ষক তরুণ শিল্পীদের শব্দ কল্প ও চিত্র বিষয়ক তিন দিনের (২৯-৩১ ডিসেম্বর) স্থাপনা শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় জাদুঘর-এর নলিনী কান্ত ভট্টশালী গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিল্পী হাশেম খান ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
