নিউজিল্যান্ডে ৫.৫ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১১:০৫
 
নিউজিল্যান্ডে মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল তিনটা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
 
নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উত্পত্তিস্থল সেডনের ৩৫ কিলোমিটার পূর্বে ও ভূমি থেকে ১৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর সেখানে আরো কয়েকবার আফটারশক অনুভূত হয়েছে।
 
ভূমিকম্পের কারণে কোন ক্ষয়ক্ষতি ও আহতের খবর পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/এএসএস