বহুল আলোচিত শিশু অধিকারের গল্প নিয়ে নির্মিত লাকী মুভিজের প্রযোজনার প্রথম চলচ্চিত্র শেষ চুম্বন আন-কাট সেন্সর পেয়েছে। মূলত পারিবারিক পেক্ষাপট আর শিশু নির্যাতন বন্ধের দাবিগুলো নিয়েই সাজানো হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানানো হয় শেষ চুম্বন এ বছরের প্রথম দিকেই শুভমুক্তি দেওয়া হবে। চলচ্চিত্রটি কাহানী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোন্তাহিদুল লিটন।
অভিনয় করেছেন নবাগত সাগর আহমেদ, সানজিদা তন্ময়, রাইসা (শিশু শিল্পী), শিমুল খান, কাদেরীসহ আরো অনেকেই। সঙ্গীত পরিচালনা করেছেন এঞ্জেলা মনজুর, ওয়ালিদ ও অরুপ।
এছাড়াও চলচ্চিত্রটিতে কণ্ঠ দিয়েছেন বাধঁন, এঞ্জেলা মনজুর ও খুদে গানরাজ আশা।
ইত্তেফাক/এমএআর
