মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত বাংলা চলচ্চিত্র ‘মুখোশ মানুষ’ প্রিমিয়ার হচ্ছে আগামীকাল। এরইমধ্যে তুমুল ঝড় তুলেছে নওশীন, হিল্লোল, কল্যাণের ‘মুখোশ মানুষ’ সিনেমা। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দেশজুড়ে মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু তা পরিবর্তন করে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
নির্মাতা ইয়াসির জুয়েল মুক্তির তারিখ পরিবর্তনের ঘোষণা দেয়ার সময় বলেছিলেন, রীতি আছে, বিজয় দিবসের দিন সাধারণত মুক্তিযুদ্ধের ছবি মুক্তি দেওয়া হয়। ক্রাইম থ্রিলার নিয়ে আমাদের এই ছবির গল্প। তাই মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখেই মুক্তি পিছিয়ে দিয়েছি।
বর্তমান সময়ের সাইবার ক্রাইমের ওপর কয়েকটি সত্য ঘটনা অবলম্বনে চিত্রনাট্যে সাজানো ‘মুখোশ মানুষ’ ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। নওশীন, হিল্লোল, কল্যাণ কোরাইয়া ছাড়াও এখানে আরো দেখা যাবে মিমো, প্রসূন আজাদ, রাইজা রশিদসহ আরো অনেককে।
ইত্তেফাক/এমএআর
