রায়পুরে এসপির বাড়িতে ডাকাতি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১২:৫০
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের এক এসপির বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িতের অভিযোগে শেখ জিল্লুর রহমান (২৫) নামে একজনকে আটক করছে পুলিশ।
 
বুধবার সন্ধ্যায় জেলার অতিরিক্ত সিনিয়র ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় এসপির বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বোয়ার্ডার বাজার এলাকা একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। জিল্লুর রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়র বাসিন্দা। নিহত ডাকাত সর্দার রাজন বাহিনীর সক্রিয় সদস্য।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, ৪ অক্টোবর মঙ্গলবার রাতে সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের (বিপিএম) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামে তার নিজ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনার পর দিন এসপির ভাই মুক্তার হোসন বাদী হয়ে একটি মামলা করেন। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ নয়জনকে আটক করে। এবং পুলিশের সঙ্গে গোলাগুলিতে দেলোয়ার হোসেন রাজন (৩৮) নামে এক ডাকাত সর্দার নিহত হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ