জন্মের আগে থেকেই কারিনা পুত্র তৈমুর তারকা হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় একরকম তুলকালাম অবস্থা তাকে নিয়ে। সেই তৈমুর আলোচনায় এবার শামিল হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে শেয়ার করলেন কারিনার সঙ্গে তৈমুরের এক আশ্চর্য মিলের কথাও।
সাইফ-কারিনা তাঁদের ছেলের নাম রেখেছেন তৈমুর আলি খান। আর তা নিয়ে বেশ কয়েক দিন ধরে চলছে আলোচনা-বিতর্ক। এ নিয়ে প্রিয়াঙ্কার কী মত জানতে চাওয়া হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে।
প্রিয়াঙ্কা বলেন, সাইফ-কারিনা ছেলের কী নাম রাখবেন সেটা তো ওদের ব্যক্তিগত পছন্দ। এটাতে অন্য কারও কথা বলাই উচিত নয়। চার দেওয়ালের মধ্যে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা নিয়ে বাকিদের এত সমস্যা কেন!
নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখার বিষয়ে বরাবরই ভীষণ সচেতন কারিনা। কারিনা-সাইফকে নিয়ে ভীষণ খুশি। ওদের ছেলে আর কয়েক বছর পরেই নবাব হবে। সাধারণ মানুষের বরং সেটা নিয়ে আলোচনা করা উচিত, এ মন্তব্যও করেন প্রিয়াঙ্কা।। আনন্দবাজার।
ইত্তেফাক/এমএআর
