ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে চারজন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্যের মধ্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থিত চার প্রার্থীই বিজয়ী হয়েছেন। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থিত মাত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
প্রসঙ্গত, সংসদ সদস্য নিক্সন চৌধুরীর কাছে ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনের প্রত্যেকটিতেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহর পরাজিত হন।
বৃহস্পতিবার সকালে নিক্সন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত আমার শরীরে। আমাদের পরিবারের সকলেই দেশকে ভালবেসে রাজনীতি করে আসছে। স্বাধীনতা পরবর্তীতে সকল সরকারকে হার মানিয়ে বর্তমান সময়ের সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দেশের জন্য। দেশের জনগনের জন্য। তার বর্তমান শাসনামলে বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারে বীরের জাতি হিসেবে পরিচিত করেছেন।’
তিনি আরো বলেন, ‘আমি রাজনীতি করি ফরিদপুর-৪ আসনের জনগণের ভাগ্যের উন্নয়নসহ এলাকার উন্নয়নের স্বার্থে। এ আসনের জনগণ আমাকে যতদিন চাবে তাদের পাশে থাকব। সেবা দিয়ে যাব।’
ইত্তেফাক/এএসএমইউ
