বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দেয়াই সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান একই পরিষদের ৭নং ওয়ার্ড-এর সদস্যকে লাঞ্ছিত করে পরিষদ থেকে বের করে দেন। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে তাড়াশ প্রেসক্লাবে চেয়ারম্যান বাবুল শেখের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মেম্বার মো. সুলাইমান হোসেন।
IMG0
ইতোমধ্যে এ বিষয়ে মৌখিকভাবে জেলা প্রশাসক মোছা. কামরুন্নাহারকে জানানো হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান বরাবর অভিযোগ দিয়েছেন বলে এক লিখিত বক্তব্যে জানান তিনি। সাংবাদিক সম্মেলন শেষ করে তাড়াশ প্রেসক্লাবের সামনে একই দাবিতে শতাধিক মানুষ মানববন্ধন করে।
ইত্তেফাক/এসএস
