চীনের সংঘাতপূর্ণ জিনজিয়াং অঞ্চলে বুধবার পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি অফিসে হামলা চালানোর পর তাদের গুলি করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চীনের মোয়উ কাউন্টিতে দলের একটি স্থানীয় দপ্তরে তিন দাঙ্গাবাজ বোমা হামলা চালায়। এতে দু’জন নিহত ও অপর তিনজন আহত হয়। পরে সেখানে পুলিশের গুলিতে ওই তিন হামলাকারী নিহত হয়। চীন স্থানীয় দপ্তরের এ হামলাকে ‘সন্¿াসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
