প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কাউখালী মডেল স্কুল শীর্ষে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৮
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পিরোজপুরের কাউখালী উপজেলায় এবার পাসের হার ৯৯ দশমিক ৮২শতাংশ। 
 
উপজেলায় ১২০৮ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করে ১২০০ জন। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৯২ জন। এর মধ্যে ছেলে ২৬ জন, মেয়ে ৬৬ জন। জিপিএ-৫ প্রাপ্তির  দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। 
 
ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে। এই স্কুল থেকে ৯৯ জন পরীক্ষায় অংশ নেয়। ৩৪ জন জিপিএ-৫-সহ শতভাগ পাস করেছে। বিগত বছরগুলোতে ও এই বিদ্যালয়ে শতভাগ পাস করার রেকর্ড রয়েছে। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ভাল ফলাফল করা সম্ভব হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি