বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আজ জাতি মহাসঙ্কটে নিমজ্জিত, এই সঙ্কট বর্তমান সরকার সৃষ্টি করেছে। তারা গণতন্ত্র বিশ্বাস করেনা। যদি গণতন্ত্র বিশ্বাস করত গণতন্ত্রিক ভাবে নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্র চালাত। যারা আজ দেশ চালাচ্ছেন তারা প্রধানমন্ত্রীসহ কেউ নির্বাচিত সরকার নয়। তারা বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করেনা, সংবাদপত্র স্বাধীনতা বিশ্বাস করেনা। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীদের নামে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই সকল নেতা কর্মীরা হামলা মামলার ভয়ে ও পুলিশের গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরো পয়েন্টের মার্কেটের মাঠে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সম্পাদক মাহমুদুর রহমান রিপন, জেলা বিএনপি নেতা হুমায়ুন কবির পলাশ, আবদুল মতিন লিটন, আবদুল্লা আল মামুন, ফজলুল কবির ফয়সাল, জাহেদুর রহমান রাজন প্রমুখ।
ব্যারিস্টার মওদুদ আরো বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কমিশন গঠনে যে ফরমুলা বেগম খালেদা জিয়া মহামান্য রাষ্ট্রপতির নিকট পেশ করেছেন তা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।
ইত্তেফাক/এমআই
