ভারতীয় ভিসা পেতে শিশুদের ই-টোকেন লাগবে না

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ২০:১৭
১ জানুয়ারি ২০১৭ থেকে ভারত ভ্রমণেচ্ছু পিতা-মাতার সঙ্গে ১৮ বছরের নিচের অপ্রাপ্তবয়স্ক শিশুদের টুরিস্ট ভিসার জন্য কোন আলাদা অ্যাপয়েন্টমেন্ট তারিখ/ই-টোকেন প্রয়োজন হবে না। 
 
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রসমূহে (আইডিএসিসমূহ) বাবা-মায়েরা তাদের টুরিস্ট ভিসা আবেদনপত্রের সঙ্গে শিশুদের আবেদনসমূহ জমা দিতে পারবেন। ভারতীয় ভিসা আছে এমন বাবা-মায়েদের যে কোন একজন তাদের শিশুদের পক্ষে আবেদনপত্র জমা দিতে পারবেন, সেক্ষেত্রে তাদের প্রাপ্ত ভিসার ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। 
 
ভারতে শিশুদের পরিবারের সঙ্গে ভ্রমণের উপকারে এই শুভেচ্ছা প্রদর্শন করা হচ্ছে। এতে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করা এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ও সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
 
ইত্তেফাক/ইউবি