সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ২০:৩৭
সিরাজগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী থেকে ঢাকাগামী একটি আলু বোঝাই ট্রাক সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডা মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নীলফামারী জেলার মহুরুত এলাকার গনজের আলির ছেলে  ট্রাক ড্রাইভার রহিদুল ইসলাম (৫৫) এবং হেলপার একই জেলার পাগলা পীড় এলাকার মকদুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০ ) মারা যান। এঘটনায় আরো অন্তত ৪ জন আহত হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদও হাসপাতাল মর্গে প্রেরণ করে।