উরুগুয়ের সাবেক সেনাশাসকের কারাগারে মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ২১:৪০
লাতিন আমেরিকার দেশ উরুগুয়ের সাবেক সেনাশাসক ৯১ বছর বয়সী গ্রিগোরিও আলভারেজ বৃহস্পতিবার মারা গেছেন। একজন কর্মকর্তা বলেন, আলভারেজ ১৯৮১-৮৫ সালে  উরুগুয়ে শাসন করেন তবে মানবাধিকার লঙ্ঘন করার দায়ে দীর্ঘ ২৫ বছর কারাদণ্ড ভোগ করার মধ্যে মন্টেভিদো কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন । 
 
২০০৭ সালে এক রাজনৈতিক কর্মীকে অপহরণের অভিযোগে আর্জেন্টিনা থেকে তাকে গ্রেফতার করা হয় । ১৯৭০ সালে তার ভাইয়ের মারা যাওয়ার পর  সামরিক প্রধান  হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তবে ১৯৮১  সালের পর থেকে  তার সামরিক শাসনের জন্য জনগণ তার প্রতি চরম অসন্তোষ ছিল । ফলে ১৯৮১-৮৫  সালে ৩৭ জনকে হত্যার অভিযোগে ২০০৯ তাকে কারাদণ্ড দেয় ।
 
উল্লেখ্য, আলভারেজ সকলের কাছে ''এল গোয়ো'' নামে পরিচিত ছিল এবং তিনি সামরিক পরিবার থেকে উঠে এসেছিলেন তার ভাই ১৯৭২ সালে জেনারেল থাকা অবস্থায় গেরিলা আক্রমণে মারা গিয়েছিল। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ