জেএসসি পরীক্ষায় কাংখিত ফল না হওয়ায় দিনাজপুরে পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ০০:২৬

জেএসসি পরীক্ষায় কাংখিত ফল না হওয়ায় দিনাজপুর শহরের রাজবাড়ীতে শাবনুর বেগম (১৩) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 
শাবনুর দিনাজপুর শহরের রাজবাড়ী মাস্টারপাড়া এলাকার জাহিদুর রহমানের কন্যা এবং সে শহরের ক্রিসেন্ট কিন্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
 
কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিপ্লব জানান, দিনাজপুর শহরের ক্রিসেন্ট কিন্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শাবনুর এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে তার কাংখিত ফল না হওয়ায় ওই দিন সন্ধ্যায় সে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাবনুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পুলিশ রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
ইত্তেফাক/এএন