রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় রুহুল আমিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে পাতাল মার্কেটের উপরে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় পথচারীরা রুহুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরির্দশক (এএসআই) বাবুল মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/কেকে
