সম্ভবত ১ জানুয়ারি বাগদান পর্ব সারতে চলেছেন ভারতের সব থেকে আলোচিত জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। আর এর প্রস্তুতিও উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে জোর কদমে চলছে।
নিউজ ১৮ ডটকমের খবর, নতুন বছরে বাগদান সেরে ফেলতে চলেছেন বিরুশকা। উত্তরাখণ্ডের নরেন্দ্র নগরের আনন্দ হোটেলে তার প্রস্তুতিও চলছে জোরকদমে। তবে এ ব্যাপারে দু’জনের কেউই খোলসা করে কিছু বলেননি এখনো।
বড়দিন পালন করতে দেরাদুনে পৌঁছেছিলেন বিরাট-আনুশকা। কিন্তু তারপর সেখানে থেকে গিয়েছেন তারা। তাতেই শুরু হয় গুঞ্জন। এর মধ্যেই আম্বানি ও বচ্চন পরিবার দেরাদুনে পৌঁছানোয় গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।
সূত্রের দাবি, বাগদান অনুষ্ঠানে হাজির থাকতে পারেন বলিউডের প্রায় সব চেনা মুখ। থাকবেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও।
ইত্তেফাক/এএম
