সুকুমার রায় তার বিখ্যাত ‘গোঁফ চুরি’ কবিতায় হেড অফিসের বড় বাবুর মুখে বলিয়েছেন, ‘কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়।’ বাস্তব জীবনেও অনেকেরই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন। কাউকে বেশি সুযোগ দিলে মাথায় চড়ে বসে।
এ কারণেই বলা হয়ে থাকে কাউকে বেশি লাই দিতে হয় না। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিখ্যাত সান্তা মোনিকা জেটিতে বেড়াতে আসা পর্যটকদের অনেকেই মাথায় চড়ে বসার জন্য রীতিমতো পয়সা খরচ করছেন। শুনে হয়তো একটু খটকা লাগছে? আসল ঘটনা হলো, ঐ জায়গায় বিকাল বেলা ঘুরতে যাওয়া পর্যটকদের কেউ কেউ পয়সা দিয়ে খাবার কিনে কবুতরদের খেতে দিচ্ছেন। কেউ কেউ এসব কবুতরদের নিজের মাথার উপরে উঠানোর জন্য মাথার উপর খেতে দেন।
সম্প্রতি এমনই এক পর্যটকের কবুতর মাথায় তোলার দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন অন্য এক পর্যটক। অনলাইনে প্রকাশিত ঐ ভিডিওতে দেখা গেছে, কবুতরগুলো তার থেকে খেতে তার মাথার উপর, তার কাঁধের উপর উঠে বসছে। ভিডিওটি অনলাইনে আপলোড করা ঐ শখের ফটোগ্রাফার লিখেছেন, এর আগেও এই কবুতর প্রেমীর খাওয়ানোর দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন তিনি।-ইউপিআই।
ইত্তেফাক/এসএসএ
