পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৩:১৬
 
পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসান (২৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আব্দুল হানিফের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা হওয়ার সময় জয়পুরহাট থেকে হিলিগামী নিশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় পাঁচবিবি হাসপাতালে নেয়ার সময় হাসানের মৃত্যু হয়। এলাকাবাসী বাস ও চালককে আটক করেছে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
 
 
ইত্তেফাক/কেকে