দিনাজপুরে ট্রাক্টরচাপায় কলেজ ছাত্রী নিহত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৭
 
দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাক্টর চাপায় ববিতা শীল (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। ববিতা শীল বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া গ্রামের দিনেশ শীলের মেয়ে এবং বোচাগঞ্জ কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলার ঈশানিয়া ইউনিয়নের ডকচাই নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
ঈশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উৎপল রায় জানান, উপজেলার ঈশানিয়া গ্রামের দিনেশ শীলের মেয়ে ববিতা শীল সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথে উপজেলার ঈশানিয়া ইউনিয়নের ডকচাই নামকস্থানে একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
ঈশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উৎপল রায় জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে