গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৫:০৭
গাজীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। পরনে কালো জিন্স প্যান্ট রয়েছে।
 
জয়দেবপুর জংশন ফাঁড়ির পুলিশের এএসআই মো. দাদন মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ রেলরুটের ধীরাশ্রম এলাকায় সকালে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। যুবকের দেহের বিভিন্ন অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোররাতে অজ্ঞাত কোন ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এসএস