দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৬:২৫
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই নামক পাকা সড়কে সেতাবগঞ্জ মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী ববিতা রানী শীল (১৭) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। তিনি ইশানিয়া গ্রামের নাপিত পাড়ার ছবিলাল শীলের কন্যা। 
 
জানা গেছে, সেতাবগঞ্জ মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী ববিতা রানী শীল ও লীমা সরকার প্রতি দিনের মত একটি বাইসাইকেল যোগে নিজ বাড়ি থেকে সেতাবগঞ্জে প্রাইভেট পড়ার উদ্যেশ্যে বের হন। পথিমধ্যে ধানের বস্তা ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৯৭৯৯) পিছন থেকে ধাক্কা দিলে বাইসাইকেলের পিছনে বসে থাকা ববিতা রানী শীল ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত একই গ্রামের অশ্বনী চন্দ্র রায়ের কন্যা লীমা সরকারকে (১৮) বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যান। ধানের বস্তা ভর্তি ট্রাকটি বোচাগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। 
 
 
ইত্তেফাক/এমাআই