রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার থেকে অস্ত্র ও গুলিসহ মাধব লাল ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ফরিদপুর র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মো. হুমায়ুন কবির জানান, বিশেষ অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজার এলাকা থেকে মাধব লাল ঘোষকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান,পাঁচ রাউন্ড গুলি এবং কয়েকটি চাপাতি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, মাধব ফরিদপুরের মধুখালী থানার একটি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ী জেলায় হত্যা, অস্ত্র, অপহরণসহ বিভিন্ন মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
