বকশীগঞ্জে সীমান্ত থেকে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।
এ ঘটনায় শুক্রবার বিকালে উপজেলার সীমান্তবর্তী কামালপুর স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীরবদী উপজেলার সিংঙ্গাবরুনা ইউনিয়নে বৈষ্ণমপাড়া গ্রামের সাজু (৪০) ও বরইতাড়ি গ্রামের রুবেল মিয়া (৩৫) সীমান্তবর্তী ১০৮৯ পিলার এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে গরু কিনতে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বকশীগঞ্জের সীমান্তবর্তী সোমনাথপাড়া থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে ধানুয়া কামালপুর এলাকার ৩৫ বিজিবি কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
