লঙ্কানদের ২০৬ রানে হারালো প্রোটিয়ারা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৮:৪১
পোর্ট এলিজাবেথে বক্সিং-ডে টেস্টে শ্রীলংকাকে ২০৬ রানে হারালো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য চতুর্থ দিনে শ্রীলংকার সামনে ৪৮৮ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় প্রোটিয়ারা। সেই লক্ষ্যে ২৮১ রানেই অলআউট হয়ে যায় লংকানরা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। 
 
৪৮৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ২৪০ রান তুলেছিলো শ্রীলংকা। ফলে জয়ের জন্য টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৫ উইকেটে আরও ২৪৮ রান প্রোয়াজন পড়ে সফরকারীদের। কিন্তু পঞ্চম দিন মাত্র ৮১ বল মোকাবেলা ৪১ রানেই করেই বাকি ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। 
 
৫৮ রান নিয়ে দিন শুরু করে ৫৯ রানে থামেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। এছাড়া আজ ধনাঞ্জয়া ডি সিলভা ২২ ও সুরাঙ্গা লাকমল অপরাজিত ১৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ও কেশব মহারাজ ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৫৯ ও দ্বিতীয় ইনিংসে ১১৭ রানের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার স্টিফেন কুক।
 
আগামী ২ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। 
 
সংক্ষিপ্ত স্কোর : 
 
দক্ষিণ আফ্রিকা : ২৮৬ ও ৪০৬/৬ডি, ৯০.৫ ওভার (কুক ১১৭, ডি কক ৬৯, ডি সিলভা ২/৯১)।
 
শ্রীলংকা : ২০৫ ও ২৮১, ৯৬.৩ ওভার (ম্যাথুজ ৫৯, মেন্ডিস ৫৮, রাবাদা ৩/৭৭)। 
 
ফল : দক্ষিণ আফ্রিকা ২০৬ রানে জয়ী।
 
ম্যান অব দ্য ম্যাচ : স্টিফেন কুক (দক্ষিণ আফ্রিকা)।
 
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। 
 
ইত্তেফাক/এমএইচ