নোয়াখালীতে বিএনপির কাউন্সিলে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আকবর হোসেন, আজমির, রুবেল, শামু, রানা, পাবেল, শরিফ ও জাবেদকে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের পর সভাপতি মো. শাহজাহানের বক্তব্য চলাকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় জেলা বিএনপির দুই সভাপতি প্রার্থী হারুনুর রশিদ আজাদ ও মাহবুব আলমগীর আলোর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনার এক পর্যায়ে কেন্দ্রীয় নেতারা সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
পরে মওদুদ আহমেদ শিল্পকলা একাডেমির সামনে এক সংবাদ সম্মেলনে কাউন্সিল অধিবেশন স্থগিতের ঘোষণা করেন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি সামাল দিতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
