পাকিস্তানে ৪ হাজার মেগাওয়াটা বিদ্যুৎ উৎপাদনের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বৈদ্যুতিক লাইন স্থাপন করবে চীনের জাতীয় গ্রিড কর্পোরেশন।
শুক্রবার এক বিবৃতিতে এমনটাই জানায় দেশটির সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে দুই দেশের কর্তৃপক্ষ।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের শহর মাতিয়ারি থেকে পূর্বাঞ্চলের লাহোর পর্যন্ত এই বৈদ্যুতিক লাইন থাকবে।
পাকিস্তানের ২০ কোটি মানুষের জন্য এখনো পর্যাপ্ত বিদ্যুৎ নিশ্চিত করা যায়। ২০১৮ সালের মধ্যে এই সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
ইত্তেফাক/এমএইচ
