মার্কিন কূটনীতিক বহিষ্কার করবে না রাশিয়া

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ০৯:৪০
যুক্তরাষ্ট্রে ৩৫জন মার্কিন কূটনীতিক বহিষ্কারের জবাবে রাশিয়ায় কোনো কূটনীতিক বহিষ্কার করা হবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
 
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেগ্যেই লাভরোভ বলেছিলেন তারা ৩৫জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছেন। তবে শুক্রবার পুতিন জানিয়ে দেন তারা এমন কোনো পদক্ষেপ নেবেন না।
 
তিনি বলেন, ‘আমরা মার্কিন কূটনীতিকদের কোনো সমস্যায় ফেলবো না। কাউকে বহিষ্কার করছি না।’ এক বিবৃতিতে জানানো হয়, পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর তারা পরবর্তী পদক্ষেপ নিবে।
 
এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানোর সন্দেহে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করা হয়ে। রাজধানী ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকো কনসুলেটের এসব কূটনীতিক এবং তাদের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাবার নির্দেশ দেয়া হয়। সেই সঙ্গে মেরিল্যান্ড এবং নিউইয়র্কে গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত এমন দুটি রুশ কম্পাউন্ডও বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া রুশ গোয়েন্দা সংস্থার গ্রু ও এফএসবির ও তাদের সাথে সম্পৃক্ত নয়টি সংস্থা ও ব্যক্তির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়।  আল-জাজিরা
 
ইত্তেফাক/এমএইচ