জনপ্রিয় এ দম্পত্তির বিচ্ছেদের পর কেটে গিয়েছে দু’বছর। কিন্তু এখনও তাঁরা ভাল বন্ধু। ছেলেদের যে কোনও প্রয়োজনে একসঙ্গে পাশে দাঁড়ান হৃতিক রোশন এবং সুজান খান। আপাতত দুবাইতে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এ প্রাক্তন দম্পতি। সঙ্গে রয়েছে তাদের ছেলেরাও।
ক্রিসমাস উদযাপন দুবাইতেই সেরেছেন তাঁরা। এবার অপেক্ষা নতুন বছরের। নিউ ইয়ার পার্টিও দুবাইতেই করবেন হৃতিক-সুজান। সেই সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ সুজান।
এর আগে মুম্বাইতে একাধিকবার রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গিয়েছে তাঁদের। ছেলেদের সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই শর্ট ট্রিপেও যান তাঁরা। এমনকি হৃতিকের আগামী ছবি ‘কাবিল’-এ সমর্থনেই মুখ খুলেছিলেন সুজান।
A photo posted by Sussanne Khan (@suzkr) on Dec 29, 2016 at 7:51am PST
বলিউড শোবিজে হৃতিক-সুজানের সম্পর্ক একটা উদাহরণ। তাঁরা ভাল বন্ধু তো বটেই, ভাল বাবা-মাও। কারণ বিচ্ছেদের তিক্ততাকে ভুলে সম্পর্কের মধ্যে বন্ধুত্বের আঁচ এখনও বাঁচিয়ে রেখেছেন তাঁরা। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
ইত্তেফাক/এমএআর
