শিমুলিয়া-কাওড়াকান্দিতে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১০:০৬
 
ছয় ঘণ্টার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় চলাচল শুরু হয়। 
 
এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়। এ সময় যাত্রীসহ ও শতাধিক যান নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ৯টি ফেরি। 
 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। আটকে পড়া ফেরিগুলো গন্তব্যে রওনা হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে