কক্সবাজার মাতাবে এলআরবি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১১:০৫
২০১৬ বছরটি এলআরবি’র জন্য নতুন একটি মাইলফলক হয়ে থাকবে। তার কারণ এ বছরই দেশের শীর্ষ ব্যান্ডদলটি ২৫ বছরপূর্ণ করেছে। এ উপলক্ষে বছরের শেষভাগে একটি নতুন থিমে কনসার্ট অনুষ্ঠিত হয়।
 
নতুন বছরকে স্বাগতম জানাতে ভক্তদের মাতাতে আবারো আসছে এলআরবি। নতুন বছর উপলক্ষে দেশের ভ্রমণপিপাসু মানুষদের সর্বাধিক ভিড় জমে কক্সবাজারে। আর তাই ১০ বছর ধরে সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানটি এখন একটি প্যাটার্নে প্রতিষ্ঠিত হয়েছে। 
 
কক্সবাজার সৈকতে পারফর্ম করবে এলআরবি। গত দু’দিন স্টেজ ও সাউন্ড চেকের কারণে পুরো ব্যান্ডদল সেখানেই অবস্থান করছে।
 
ইত্তেফাক/এমএআর