ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিমানটির ধ্বংসবাশেষ খুঁজে পায় উদ্ধারকারীরা।
ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, শুক্রবার সকালে উদ্ধারকারীরা জেফারসন কাউন্টির গভীর জঙ্গলে ছোট বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। বিমানটির কেউ জীবিত নেই। পোর্ট অ্যাঞ্জেলসে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সিয়াটল থেকে উড্ডয়ন করে বিমানটি। উড্ডয়নের ৪৫ মিনিট পর বিমানটি ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
শনিবার ঘটনাস্থলে পৌঁছেছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। তারা এখনো নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি। খবর: এবিসি নিউজ।
ইত্তেফাক/এএসএস
