গাংনীতে সংঘর্ষে নারীসহ আহত ৮

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১১:৩২
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে পৈত্রিক সম্পত্তির ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে একই পরিবারের নারীসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিয়াজতুল্লাহ (৫০),  স্ত্রী শরীফা খাতুন (৪৪), আব্দুল খালেকের স্ত্রী নিশিতা খাতুন (৩৫), ও নজরুল  ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
শুক্রবার সন্ধ্যার দিকে জমি ভাগকে কেন্দ্র করে জমি পরিমাপের সময় বাক্বিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। আহতরা একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
এদিকে সন্ধ্যায় উপজেলার জুগিন্দা গ্রামে পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের হামলায় হামিদুল ইসলামের ছেলে বেলায়য়েত হোসেন (২০) ও জিল্লুর রহমানের স্ত্রী জুলেখা খাতুন (২২) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ