জাপানের পূর্ব উপকূলে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।
শনিবারের মাঝারি মাত্রার ভূমিকম্পটি জাপানের রাজধানী টোকিও থেকে ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে ১১ কিলোমিটার গভীরে আঘাত হানে।
স্থানীয় সময় ভোট পাঁচটার পরপরই ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে বুধবার জাপানের দাইগো শহর থেকে ১৮ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
