আগামী বছরের এপ্রিলেই ভারতে আইফোন উৎপাদন শুরু করবে অ্যাপল। বেঙ্গালুরুর পিনইয়াতে কারখানা গড়ছে অ্যাপলের আইফোন প্রস্তুতকারী সংস্থা উইসস্ট্রন।
টাইমস অব ইন্ডিয়ার খবর, ভারতে আইফোন উৎপাদন করার ব্যাপারে বহুদিন ধরেই আগ্রহী অ্যাপল। প্রথমে 'অ্যাসেম্বল' ও পরে পুরোদমে ভারতে তৈরি হবে আইফোন। এতে আইফোনের দাম অনেকটাই কমে যাবে।
সম্প্রতি তাইওয়ানের কোম্পানি ফক্সকোন ভারতে আইফোন তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। কিন্তু পরে তারা সরে যায়। বর্তমানে তারা শাওমি ও ওয়ানপ্লাস ফোন তৈরি করছে।
ভারতে অ্যাপল পণ্যের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়েছে। দাম কম হলে বিক্রির পরিমাণ আরও বেড়ে যাবে।
ইত্তেফাক/এএম
