পাসওয়ার্ড ভুলে গেলেও আনলক হবে ফোন?

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৩:৫১
গোপনীয়তা রক্ষার্থে মোবাইল লক রাখেন অনেকেই। সাধারণ স্মার্টফোনে প্যাটার্ন লকিং এবং পাসওয়ার্ড লকিং-এর সাহায্যেই ফোন লক করা হয়। কিন্তু কোনো কারণে সেট করা লকিং প্যাটার্ন কিংবা পাসওয়ার্ডটি ভুলে গেলে পড়তে হয় বিপাকে। কারণ, সে ক্ষেত্রে নিজের মোবাইল নিজেই আর ব্যবহার করতে পারেন না ব্যবহারকারী। এমনটা ঘটলে কী করবেন, এই জিজ্ঞার উত্তর নিয়ে এই প্রতিবেদন।
 
ফোনের লক খুলতে না পারলে প্রথমেই ফোনটিকে সুইচ অফ করে দিন। তারপর এক মিনিট অপেক্ষা করুন। এ বার ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন, আর হোমস্ক্রিন বাটন এক সঙ্গে চেপে ধরুন। কিছু ক্ষণের মধ্যেই দেখবেন, আপনার মোবাইলের স্ক্রিনের আলো জ্বলে উঠেছে, আর স্ক্রিনে ভেসে উঠেছে কিছু অপশন (রিবুট ডেটা, ওয়াইপ ডেটা/ফ্যাক্টারি রিসেট, ইনস্টল আপডেট, পাওয়ার ডাউন, অ্যাডভান্সড অপশন)।
 
এর মধ্যে ওয়াইপ ডেটা/ফ্যাক্টারি রিসেট অপশনটিকে সিলেক্ট করুন। কিছু পরে ফোনটিকে অন করুন। দেখবেন, মোবাইল আনলক হয়ে গেছে।
 
প্রায় সমস্ত স্মার্টফোনেই কৌশল কার্যকর হবে। তবে খেয়াল রাখবেন, এই প্রক্রিয়ায় মোবাইল আনলক করলে মোবাইলের ইন্টারনাল মেমরিতে সেভ করা সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে। ফলে মোবাইল ব্যবহারের সময়ে চেষ্টা করবেন, যাবতীয় ছবি, ভিডিও ইত্যাদি এক্সটার্নাল মেমোরি কার্ডে সেভ করার। তা হলে আর ডেটা মুছে যাওয়ার সমস্যায় পড়তে হবে না।
 
ইত্তেফাক/এএম