বছরের শেষ মুহূর্তে মুক্তি পাওয়া সানি লিওনের আইটেম সং ‘লায়লা ম্যায় লায়লা’তে বুঁদ সানি ভক্তরা, প্রকাশের সঙ্গে সঙ্গে তা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু গানেই মাত করছেন না, মাঝে মধ্যে দার্শনিক কথাবার্তাতেও মুগ্ধ করছেন ভক্তদের।
গত বুধবার সানি লিওনের একটি টুইট হঠাৎ ভাইরাল হয়ে ওঠে। সমীর নামের এক ভারতীয় ভক্ত সানি লিওনকে টুইটে প্রশ্ন করেন, কেউ যদি সানির ছবি নিয়ে অসম্মান করে, তা হলে তিনি কীভাবে সামলাবেন। ভক্তর আরও প্রশ্ন, আপনার খুব কাছের মানুষ যদি প্রতারণা করে, তা হলে আপনি কী করবেন!
এই প্রশ্নের উত্তরে সানি লিওন যে জবাব দিলেন, তাতে রীতিমতো মুগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভক্তরা। কী বললেন তিনি!
বলিউড অভিনেত্রী সানি বলেন, আমার কাছের বন্ধুরা কখনও পিছন থেকে ছুরি মারবে না। যদিও বা এমন ঘটে, তা হলে তাঁরা কোনও দিনই আমার বন্ধু ছিল না। এদের বাইরেও পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছেন, যাঁরা আমার কাছের বন্ধু হতে পারে। আনন্দবাজার।
ইত্তেফাক/এমএআর
