আসছে তিন ‍জুটির সিনেমা ‘বন্ধন’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৯
‘আমি তোমার হতে চাই’ সিনেমার পর এবার আসছে অনন্য মামুনের পরিচালনায় নতুন সিনেমা ‘বন্ধন’। প্রযোজন প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজিসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। 
 
শুক্রবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন এ ছবির নির্মাতা। জানা গেছে, পুরান ঢাকার সদরঘাটে শ্যুটিং হয়েছে। সেখানে ‘কি জানি কি, মন করে পাগলামি’ শিরোনামে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। এপর আসছে ২ জানুয়ারি নতুন করে শুরু বান্দরবানে শ্যুটিং। 
 
রোমান্স, রোমাঞ্চ, বন্ধুত্ব আর তারুণ্যে উদ্দীপ্ত গল্পে সাজানো পাঁচ বন্ধুকে কেন্দ্র করে বন্ধন সিনেমার কাহিনী।
 
এখানে তিন জুটি অভিনয় দেখা যাবে। জুটি হিসেবে শিপন মিত্রের সঙ্গে দেখা যাবে এমিয়া এমি’কে। আরো দুই জুটি হিসেবে রয়েছেন সাঞ্জু জন ও স্পর্শিয়া, ফেয়ার এন্ড লাভলী মেন হ্যান্ডসাম’র তানভীর ও কলকাতার মেয়ে মৌমিতা। 
 
অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডন, ইভার সাইর, মিশা সওদাগর প্রমুখ। পরিচালক জানিয়েছেন, ছবিটি মুক্তি দেয়া হবে ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে।
 
ইত্তেফাক/এমএআর