পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৮
 
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর নবেজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের লাশ আজ শনিবার সকালে পুকুর থেকে উদ্ধার করেছে এলাকাবাসী।
 
বৃদ্ধ নবেজ উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে তারই ছেলে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে।
 
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে