চঞ্চল-নিশো একসঙ্গে ‘ইনডিসিপ্লিন্ড’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৫:২৫
একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় দুইমুখ চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে। নতুন একটি ধারাবাহিকে এ দুই অভিনয়শিল্পী দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন।
 
গতকাল থেকে আরটিভিতে শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘ইনডিসিপ্লিন্ড’। এই নাটকে এই দুই অভিনেতা অভিনয় করবেন দুই ভাইয়ের চরিত্রে। এরমধ্যে চঞ্চল চৌধুরীর নাম আসিফ আর আফরান নিশোর নাম ইমরান।
 
নাটকটি রচনা করেছেন হামেদ নোমান এবং পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য।
 
অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন শখ, অপর্ণা, ফারুক আহমেদ, আবদুল্লাহ রানা, শিরিন বকুল, শেলী আহসান, তারিক স্বপন, কাজী উজ্জ্বল, শামীম, জামিল, নয়ন, শিখা মৌ, নিকুল, রাখী চৌধুরী, বর্ষা প্রমূখ।
 
নাটকটি প্রচারিত হচ্ছে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে।
 
ইত্তেফাক/এমএআর