গোপালগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে তপন বিশ্বাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তপন বিশ্বাস বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার নলুয়া গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদুল হক জানান, তপন বিশ্বাস তার বন্ধু রহমত আলী (১৯) ও হাসিবুর শেখকে (১৮) নিয়ে চিতলমারীর নলুয়া গ্রাম থেকে মোটরসাইকেলে গোপালগঞ্জ যাচ্ছিলেন। নিলফা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তপন মারা যায়।
ইত্তেফাক/ইউবি
